1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রামে হাসপাতালের বেড ভেঙে পড়ে গেলেন রোগী

  • প্রকাশিত : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
ছবি লোড হচ্ছে
কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে হাসপাতালের বেড ভেঙে পড়ে গেছেন এক রোগী
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে হাসপাতালের বেড ভেঙে পড়ে গেছেন এক রোগী।
শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে রোগীর কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।
ওই রোগীর নাম নুরনেছা বেগম (৫৫)। তিনি উপজেলার থানাহাট ইউনিয়নের ফকিরপাড়া এলাকার বাসিন্দা। আজ সকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সন্ধ্যার দিকে হাসপাতালে শুয়ে থাকা অবস্থায় বেড ভেঙে পড়ে যান তিনি।
নুরনেছা বেগম বলেন, ‘আজ সকালে ঘাড় ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হই। আমাকে ২৬ নম্বর বেডে জায়গা দেওয়া হয়। কিন্তু বেডটি নড়বড়ে ছিল। সন্ধ্যার দিকে আমার ছেলে নুর হাসান (১২) বেডের ওপর বসলে এটি ভেঙে পড়ে যায়।’
এ বিষয়ে চিলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। বেডটি খারাপ ছিল কেউ বুঝতে পারেননি। তবে রোগীর কোনো ক্ষতি হয়নি। নষ্ট বেডটি সরানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ