1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রামে থার্টি-ফার্স্ট নাইটে শব্দ দূষণ হলে ব্যবস্থা নেবে পুলিশ

  • প্রকাশিত : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
ছবি লোড হচ্ছে
ছবি সংগ্রহীত
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
ইংরেজি নতুন বছর ২০২৪’কে বরণ করতে প্রস্তুত পুরো বিশ্ব। নতুন বছরকে বরণ করতে দেশের বিভিন্ন স্থানের মতো আজ থার্টি-ফার্স্ট নাইটে কুড়িগ্রামেও অনুষ্ঠিত হবে নানান আয়োজন। তবে এই আয়োজনে শব্দ দূষণসহ প্রতিবেশীদের অসুবিধা সৃষ্টি করে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহবান জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
এরকম আইনশৃঙ্খলা বিঘ্নিত কর্মকাণ্ডের তথ্য পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, থার্টি-ফার্স্ট নাইটে অনেকেই উৎসব পালন করে থাকেন। এক্ষেত্রে অনুরোধ থাকবে আপনাদের উৎসবটা যেন অন্যের বিরক্তির কারণ না হয়। রাত্রিবেলা অধিক শব্দে যেন কারও অসুবিধা সৃষ্টি না হয়। এই বিষয়গুলো যেন নিয়ন্ত্রণে থাকে সেই বিষয়ে অবিভাবকদের প্রতিও অনুরোধ থাকবে।
তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলা পুলিশের প্রতিটি থানা থেকে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমরা বিশেষ অভিযান পরিচালনা করব। এবং যারা এই বিষয়গুলো অমান্য করবে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ আইন প্রয়োগ করব।
উল্লেখ্য, শীতের শুরু থেকেই গ্রাম থেকে শহরের বিভিন্ন স্থানে রাতের বেলা উচ্চশব্দে গান বাজিয়ে পার্টি করার অভিযোগ পেয়ে আসছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে সাউন্ড সিস্টেম জব্দ করার খবর পাওয়া গিয়েছে। এছাড়াও পুলিশের টহল দল নিয়মিত অভিযান পরিচালনা করে বিষয়গুলোকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ