1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

বাবা তৃণমূল বিএনপি প্রার্থী, বাবার বিরুদ্ধে গিয়ে ছেলে ভোট চাইছেন নৌকায়

  • প্রকাশিত : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
ছবি লোড হচ্ছে
ছবি সংগ্রহীত: আতিকুর রহমান ইশতি

তাওরাত হোসেন তালহা, বরগুনা প্রতিনিধি:-

জানা যায়, আসনটিতে তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করছেন মো. ইউনুস সোহাগ। তার নির্বাচনি প্রতীক সোনালী আঁশ। কিন্তু নির্বাচনে তার বড় ছেলে আতিকুর রহমান ইশতি বাবার প্রতীকে ভোট না চেয়ে, ভোট চাইছেন নৌকা প্রতীকে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে নিজের ফেসবুক ওয়ালে আতিকুর রহমান ইশতি আওয়ামী লীগ মনোনীত বরগুনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পক্ষে ভোট চেয়ে একটি পোস্টার পোস্ট করেন। এতে লেখা, ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা। ৭ জানুয়ারি সারাদিন, নৌকা মার্কায় ভোট দিন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকা দাপিয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা। প্রার্থীদের সঙ্গে দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন তাদের পরিবারের সদস্যরাও। তবে ভিন্ন এক চিত্র দেখা গেছে বরগুনা-১ আসনে। বাবা তৃণমূল বিএনপির প্রার্থী হওয়া সত্ত্বেও নৌকায় ভোট চাইতে দেখা গেছে ছেলেকে। বিষয়টি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
স্থানীয়রা বলেন, ‘ছেলে বাবার পক্ষে ভোট চাইবে এটা স্বাভাবিক। কিন্তু এক্ষেত্রে অস্বাভাবিক ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনাও হচ্ছে। একজন প্রার্থী যদি তার পক্ষে নিজের ছেলেকেই কাজ করাতে না পারেন, তাহলে ওই প্রার্থী নির্বাচনে কতটা এগিয়ে থাকবেন, সেটা খুব সহজেই বোঝা যায়।’
এ বিষয়ে বরগুনা-১ আসনে তৃণমূল বিএনপি সোনালী আঁশ প্রতীকে সংসদ নির্বাচনে অংশ নেয়া আতিকুর রহমান ইশতির বাবা মো. ইউনুস সোহাগ বলেন, ‘বিষয়টি নিয়ে আমি লজ্জিত। ইশতির মাথা ঠিক নেই। শুধু ফেসবুকে ভোট চাওয়া নয়; নৌকা প্রতীকের মিছিল থেকে শুরু করে পথসভায়ও যাচ্ছে। বিষয়টি নিয়ে আমি বিব্রতও বটে।’
 আতিকুর রহমান ইশতি বলেন, ‘আমি আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী। আমি নৌকা প্রতীকের ভক্ত। যতদিন বেঁচে আছি আওয়ামী লীগের পক্ষে, নৌকা প্রতীকের পক্ষে কাজ করবো। রাজনৈতিক নীতি ও নৈতিকতার সঙ্গে আপোষ করে নৌকার বিপক্ষে কাজ করতে পারবো না। তাই আমার বাবা সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া সত্ত্বেও আমি নৌকার পক্ষে কাজ করছি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ