1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

মোটরসাইকেল চুরি চক্রের ৩ সদস্য গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
ছবি লোডিং
কুড়িগ্রামে গ্রেফতারকৃত মোটরসাইকেল চুরি চক্রের ৩ সদস্য।
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ ইং
কুড়িগ্রামের উলিপুরে আন্তঃজেলা চোর চক্রের মুলহোতাসহ ৩ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে উলিপুর থানা পুলিশ ।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ ।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার উলিপুর থানায় মোটরসাইকেল চুরির একটি মামলা রুজু হয় । পরে পুলিশ মোটরসাইকেল উদ্ধার ও চোরকে গ্রেপ্তার করার লক্ষ্যে বিভিন্ন কৌশল অবলম্বন করে । এরই পরিপ্রেক্ষিতে উলিপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ শরিফুল ইসলামকে উপজেলার তবকপুর এলাকা হতে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশের একটি চৌকস টিম ।
পুলিশ আরো জানায়, পরবর্তীতে তার দেয়া তথ্যমতে কুড়িগ্রাম জেলার রাজারহাট এলাকা হতে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার পরবর্তীতে আরো ৩টি মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের সর্বমোট তিনজন সদস্যকে গ্রেপ্তার করা হয় ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত চোরচক্র অন্যান্য জেলা থেকেও মোটরসাইকেল চুরিতে পারদর্শী, শুধু তাই নয় মোটরসাইকেল চুরির মুলহোতা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দিও প্রদান করেছেন ।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ রুহুল আমীন বলেন, উলিপুর থানায় মোটরসাইকেল চুরি মামলা রুজু হওয়ার সাথে সাথেই উলিপুর থানা পুলিশ চোরাই মোটরসাইকেল উদ্ধার করতে অনুসন্ধান চলমান রাখে । এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার চোরাই গাড়ি উদ্ধার করতে সক্ষম হয়। কুড়িগ্রাম জেলায় অপরাধ দমনে আমাদের অভিযান অব্যহত রয়েছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ