1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

বরগুনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২

  • প্রকাশিত : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

বরগুনা প্রতিনিধি :: ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলীর আমড়াগাছিয়া এলাকায় সেন্টমার্টিন সেবা ও গোল্ডেন লাইন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে শিশুসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছে ১০ যাত্রী। এদিকে ঘটনার পর থেকে বাস দুটির চালক পালাতক রয়েছেন।

শনিবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ-আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহ-আলম জানান, সেন্টমার্টিন সেবা পরিবহন যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে কুয়াকাটা যাচ্ছিলো। বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহন যাত্রী নিয়ে কুয়াকাটা থেকে বরিশাল যাচ্ছিল। এ সময় দুটি বাসের মধ্যে আমড়াগাছিয়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সেন্টমার্টিন সেবা পরিবহনের এক নারী যাত্রী নিহত হন। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ১১ জন যাত্রীকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর এক শিশুর মৃত্যু হয়। শিশুটিও সেন্টমার্টিন সেবা পরিবহনের যাত্রী বলে জানিয়েছেন ওসি।

বরগুনা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। অবস্থার অবনতি হলে গুরুতর আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে পাঠানো হবে।

ওসি শাহ-আলম জানান, এখনো দুই বাস চালককে আটক করা সম্ভব হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ