1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

স্বামী-স্ত্রী পরিচয়ে আবাসিক হোটেলে, কক্ষে নারীর মরদেহ!

  • প্রকাশিত : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাট শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে নাসিমা (৩৩) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে বাগেরহাট শহরের রাহাতের মোড়ের আবাসিক বিলাস হোটেলের কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত ওই নারীর মরদেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশ এই ঘটনায় নারীর স্বামী পরিচয় দেয়া রুবেল নামে একজনকে আটক করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য ওই নারীর মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, শুক্রবার ঝিনাইদহ জেলার শৈলকুপা থেকে রুবেল নামে এক ঝুট ব্যবসায়ী ব্যবসার কাজে তার স্ত্রী নাসিমাকে নিয়ে বাগেরহাটে আসেন। এখানে এসে তিনি শহরের বিলাস নামে একটি আবাসিক হোটেলে স্বামী স্ত্রী পরিচয়ে কক্ষ ভাড়া নেন। শনিবার দুপুরে রুবেল তার স্ত্রী নাসিমাকে হোটেলের কক্ষে রেখে বাইরে খাবার আনতে যান। সেখান থেকে ফিরে কক্ষ খুলতে স্ত্রীকে ডাকাডাকি করলে স্ত্রী আর কক্ষ না খোলায় হোটেল কর্তৃপক্ষ ঘটনাটি পুলিশকে জানায়। পুলিশ সেখানে গিয়ে কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে ঝুলে থাকা ওই নারী মরদেহটি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য ওই নারীর মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কেন কি কারণে ওই নারী হোটেলের কক্ষে আত্মহত্যা করলেন তা জানতে তার স্বামী পরিচয় দেয়া রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মেয়েটির পরিবারকেও আসতে খবর দেয়া হয়েছে। মেয়েটির পরিবারের সদস্যরা থানায় আসলে রহস্য জানা যেতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ