1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

বরগুনায় দাদনের টাকা চাওয়ায় জেলেকে ছুরিকাঘাত

  • প্রকাশিত : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

জেলা প্রতিনিধি বরগুনা ::বরগুনার পাথরঘাটায় দাদনের টাকা চাওয়ায় ফাইজুল ইসলাম (৩৮) নামে এক জেলেকে ছুরিকাঘাত করা হয়েছে। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে টেংরা বন বিভাগের অফিসের সামনে এ ঘটনা ঘটে।

জেলে ফাইজুল ইসলাম পাথরঘাটা উপজেলার বড় টেংরা এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

ফাইজুলের পরিবার সূত্রে জানা যায়, আ. খালেকের ট্রলারে মাছ ধরেন ফাইজুলের ছোটভাই ফেরদৌস। এজন্য ফেরদৌসকে ৪৫০০ টাকা দাদন দেওয়ার কথা ছিল আ. খালেকের। কিন্তু ৪০০০ টাকা পরিশোধ করলেও বাকি ৫০০ টাকা পরিশোধ করেননি খালেক। এছাড়াও ট্রলারে মাছ ধরার পর যে টাকা আয় হয়েছে সেখান থেকেও ফেরদৌসকে কম দেওয়া হয় বলে অভিযোগ স্বজনদের।

ফাইজুলের বাবা ইসমাইল হোসেন জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার রাতে আ. খালেকের কাছে দাদনের টাকা না পরিশোধ করা এবং ট্রলার থেকে আয় হওয়া ভাগের টাকা কম দেওয়ার কারণ জানতে চান ফাইজুল। এসময় খালেকের সঙ্গে ফাইজুলের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে খালেক তার ছেলে মোস্তফাকে ফোন করে ডেকে আনেন। মোস্তফা এসেই ফাইজুলকে ছুরিকাঘাত করেন।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জাগো নিউজকে জানান, এ ঘটনায় অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। দ্রুতই তাদেরকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ