1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

আফগানিস্তানে আটকে পড়া ১৫ বাংলাদেশি দেশে ফিরছে আজ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখল করায় বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক দেশটিতে আটকে পড়েছেন। বাংলাদেশেরও কিছু নাগরিক আটকা পড়েছেন। সেই ১৫ জন বাংলাদেশি দেশে ফিরছেন আজ মঙ্গলবার (৩১ আগস্ট)। কাবুল থেকে গিয়ে তারা বর্তমানে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন। জানা গেছে, দোহা থেকে আজ তারা বাংলাদেশে ফিরবেন।

এ তথ্য নিশ্চিত করেছেন আফগান ওয়্যারলেসে কর্মরত প্রকৌশলী রাজীব বিন ইসলাম। সোমবার দিবাগত রাতে তিনি জানান, মার্কিন বাহিনীর সহায়তায় শুক্রবার দোহায় পৌঁছেন কাবুলে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে আফগান ওয়্যারলেসে কর্মরত ৬ জন বাংলাদেশি।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন আফগানিস্তানে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকার সম্ভাব্য সব ধরনের ব্যবস্থার জন্য যোগাযোগ করে চলছে।

ড. মোমেন বলেন, ‘কোনো দেশে বাংলাদেশি নাগরিকরা আটকে পড়লে আমরা সব সময় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেছি। আফগানিস্তানেও সুযোগ পাওয়া মাত্রই আমরা তাদের ফিরিয়ে আনব। ঢাকা থেকে আটকেপড়া বাংলাদেশিদের সব ধরনের সহায়তা দেয়া হবে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। কাবুলে বাংলাদেশের কোনো মিশন না থাকায় উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস আটকে পড়া বাংলাদেশিদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। তারা (উজবেকিস্তানে বাংলাদেশ মিশন) এর ব্যবস্থা করবে।’

অন্যদিকে, শনিবার আরো ৬ বাংলাদেশি দোহায় পৌঁছেন। তার আগে কাবুল থেকে ৩ বাংলাদেশি দোহায় পৌঁছেন। এ নিয়ে তিন ধাপে আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে যাওয়া ১৫ জন বাংলাদেশি দোহায় অবস্থান করছেন। এ ছাড়া আফগানিস্তানে এখনো অবস্থান করছেন ব্র্যাকের ৩ জন কর্মী। গত শনিবার ব্র্যাকের ৩ জন কর্মী বাংলাদেশে পৌঁছেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ